বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:৫২
শিরোনাম :
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের

বরিশালে মুক্তিযোদ্ধার সন্তানকে কুপিয়ে হত্যা

ডেস্করিপোর্ট  বরিশাল নগরী‌তে মুক্তিযোদ্ধার সন্তান দীপু হালদার‌কে কুপিয়ে হত্যার ঘটনা ঘ‌টে‌ছে।বৃহস্পতিবার রাতে এয়ারপোর্ট থানাধীন বাঘিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত কাঠ‌মি‌স্ত্রি দিপু হালদার ওই এলাকার মু‌ক্তি‌যোদ্ধা র‌মেন্দ্রনাথ হালদা‌রের ছে‌লে।হামলাকারী মাদকসেবী ‌ডে‌ভিড মি‌স্ত্রি কুডুকে স্থানীয়রা আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে। সে আহত অবস্থায় শেবা‌চিম হাসপাতা‌লে ভ‌র্তি র‌য়েছেন।

স্থানীয় মাসুম আহ‌ম্মেদ ও সুশান্ত বিশ্বাস ব‌লেন, বাঘিয়া শ্রী শ্রী কালিমাতা মন্দির এলাকার মাদকাসক্ত কুডু মিস্ত্রি বৃহস্পতিবার সকাল ৮টার দিকে স্থানীয় সুমনের চায়ের দোকানে যায়। সেখানে গিয়ে অশ্লীল ভাষায় যাকে তাকে গালাগাল করতে থাকে। এ সময় দিপু হালদার (৪০) তাকে গালাগাল করতে নিষেধ করে এবং চায়ের দোকান থেকে চলে যেতে বলে।

এতে ক্ষিপ্ত হয়ে ওই সময় দিপু হালদারকে কোপানোর হুমকি দেয় মাদকসেবী কুডু। যার জের ধরে রাতে হঠাৎ করেই দিপুকে একা পেয়ে ছুরি দিয়ে পেটে কোপ দেয়। এতে দিপুর পেট থেকে নাড়িভুড়ি বের হয়ে যায়।

স্থানীয়রা এই সময় মাদকসেবী কুডুকে ধরে ফেলে থানা পুলিশে সোপর্দ করে এবং আহতাবস্থায় দিপুকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক দিপুকে মৃত ঘোষণা করেন।

রাজ‌মি‌স্ত্রি দিপু হালদা‌রের ভাই সজল হালদার ব‌লেন, আমরা কিছুই জা‌নিনা, দ্রুত খবর পে‌য়ে দিপ‌ু দাদা‌কে নি‌য়ে হাসপাতা‌লে আস‌লে চি‌কিৎসক মৃত ঘোষনা ক‌রে। হত‌্যাকা‌ন্ডের সা‌থে আরও অ‌নেকে জ‌ড়িত র‌য়ে‌ছে‌।

শেবা‌চিম হাসপাতা‌লের জরুরী বিভা‌গের চি‌কিৎসক মোফা‌জ্জেল আহ‌ম্মেদ ব‌লেন, পে‌টে ছু‌ড়িকাঘা‌তের পর অতি‌রিক্ত রক্তক্ষর‌ণে দিপুর মৃত‌্যু হ‌য়ে‌ছে ব‌লে ধারণা কর‌ছি। ময়নাতদ‌ন্তে মূল বিষয় জানা যা‌বে। এছাড়া তা‌কে হাসপাতা‌লে আনার সা‌থে সা‌থেই মৃত ঘোষনা করা হয়।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর শেখ মোহাম্মদ সে‌লিম জানান, এ ঘটনায় মাদকসেবী কুডুকে আটক করা হয়েছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। কুডুও আহত অবস্থায় ভ‌র্তি র‌য়েছে হাসপাতা‌লে। এছাড়া নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।