বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:৫২
শিরোনাম :
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের

ভোলায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য হত্যা মামলায় তিন আসামী গ্রেফতার

ভোলা প্রতিনিধি  ভোলার দৌলতখানে জমি নিয়ে বিরোধের জেরে আব্দুল খালেক (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামী মোফাজ্জল হোসেনসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে দৌলতখান থানা পুলিশের একটি টিম ভোলার শশীভ‚ষন থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন, মোফাজ্জল পাটোয়ারী (৫৫) ইকবাল হোসেন (৩৬) ও রফিকুল বেপারী। এ ঘটনায় নিহত অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল খালেকের স্ত্রী নাছরিন বেগম বাদি হয়ে আসামীদের বিরুদ্ধে দৌলতখান থানায় একটি হত্যা মামলা দায়েরের পরপরই পুলিশ আসামীদের গ্রেফতার করেন।

শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে দৌলতখান থানায় এক প্রেস ব্রিফিংয়ে ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফরহাদ সরদার এসব তথ্য নিশ্চিত করেন।

এসময় তিনি বলেন, উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মুনাফ পাটোয়ারি বাড়ির মোফাজ্জল আসছে। গত বৃহস্পতিবার সকালে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল খালেক বাড়ি থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। দৌলতখান পৌর শহরের দক্ষিণ মাথায় এসে পৌঁছালে প্রতিপক্ষ মোফাজ্জল গংরা তার উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে বাড়িতে পরে তাকে দৌলতখান হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা এ ঘটনার সাথে তাদের নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেন।

আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে। এ হত্যাকান্ডে জড়িত অন্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।