শুক্রবার, ১৫ই মে, ২০২৬ ইং, বিকাল ৫:১২
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

সিরাজগঞ্জে ট্রাকচাপায় ২ ইজিবাইকযাত্রী নিহত

ডেস্করিপোর্ট  সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকচাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

বুধবার ভোর ৬টার দিকে উপজেলার পুরাতন বগুড়া সড়কের ব্রহ্মগাছা ইউনিয়নের হাসিল রঘুনাথপুর কবরস্থানসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— টাঙ্গাইল জেলার কাঠুয়া যৌগনী গ্রামের মৃত নবকুমার সরকারের ছেলে দিনেশ কুমার সরকার (৩৫) ও সিরাজগঞ্জ সদর উপজেলার নওদা ফুলকোচা গ্রামের গোপিনাথ হালদারের ছেলে মানিক কুমার হালদার (৫০)।

আহতরা হলেন— সিরাজগঞ্জ সদর উপজেলার ফুলকোচা গ্রামের সুকুমারের ছেলে নিমাই চন্দ্র (২৫) ও টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার ঢলডঙ্গর গ্রামের মৃত গৌর মালোর ছেলে গোসাই মালো (৪২)।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসসূত্রে জানা গেছে, ভোর ৬টার দিকে ঢাকা থেকে বগুড়াগামী ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৪-৯৬৩৯) বিপরীতমুখী মাছবোঝাই ব্যাটারিচালিত ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।

আহতদের উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে হয়। পরে তাদের উন্নত চিকিৎসার বগুড়া সজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে রায়গঞ্জ থানার ওসি মো. শহিদুল ইসলামের জানান ঘটনাস্থল থেকে ট্রাক এবং ইজিবাইক জব্দ করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে রায়গঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।