শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৪৯
শিরোনাম :
সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান রাজপথের আন্দোলন থেকে জনসেবা,চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন সততা, পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বরিশালে অন্তর্ভুক্তিমূলক সংলাপ অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বরিশালে ছাত্রদল নেতা রাহাত তালুকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কুচক্রী মহলের অপপ্রচারের শিকার বিআরটিসির বরিশাল ডিপো ম্যানেজার,অপপ্রচারের প্রতিবাদ মহাপরিচালক সেলিম ফকিরের সুযোগ্য নেতৃত্বে বদলে যাচ্ছে সমবায় খাত, সঞ্চার হচ্ছে নতুন গতি গোপালগঞ্জে রামদা ও চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা–ভাঙচুর–আগুন

ঢাকা বারে সভাপতি-সম্পাদকসহ ১৭ পদে আ.লীগের জয়

ডেস্করিপোর্ট  দেশের বৃহত্তম আইনজীবী সমিতি ঢাকা বারের নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৭ পদে জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল। ২৩টি পদের মধ্যে বাকি ৬টি পদে বিএনপি-জামায়াত সমর্থকদের নীল প্যানেল জয় পেয়েছে।

গত বুধ ও বৃহস্পতিবার ঢাকা আইনজীবী সমিতির ২০২২-২০২৩ কার্যকরী কমিটি গঠনের নির্বাচনের ভোটগ্রহণ হয়। শুক্রবার সন্ধ্যায় গণনা শুরুর পর শনিবার সকালে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আব্দুল্লাহ আবু।

নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন মাহবুবুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছে মো. ফিরোজুর রহমান (মন্টু)।

সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও সাদা প্যানেল থেকে নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন পাটোয়ারী, সহ-সভাপতি এ কে এম শফিকুল ইসলাম (স্বপন), কোষাধ্যক্ষ মোহাম্মদ নূর হোসেন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. ইমানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ সিদ্দিক (টিপু), সাংস্কৃতিক সম্পাদক তাসলিমা ইয়াসমিন (দিপা), অফিস সম্পাদক মোহাম্মদ আরকান মিয়া ও ক্রীড়া সম্পাদক মো. মনিরুজ্জামান খান (মনির)।

এ ছাড়া সাদা প্যানেল থেকে বিজয়ী সদস্যরা হলেন ইমতিয়াজ মাহমুদ (প্রিন্স), আবু সুফিয়ান, গোলাম ইমাম হোসেন, মো. রাকিবুল ইসলাম (রাকিব), সামিউল ইসলাম (প্রিন্স), মো. আবুল বাশার ও মো. জাহাঙ্গীর আলম (জাহিদ)।

নীল প্যানেল থেকে বিজয়ীরা হলেন লাইব্রেরি সম্পাদক রফিকুল ইসলাম ও সমাজকল্যাণ সম্পাদক মোশারফ হোসেন মোল্লা। সদস্যরা হলেন ফয়সাল কবির (সৌরভ), ফরিদুল হাসান (তুষার), মোজাহিদুল ইসলাম ও মশিউর রহমান (মানিক)।

নির্বাচনে মোট ১৯ হাজার ৮৪৭ জন সদস্যের মধ্যে ১১ হাজার ২৮৫ জন ভোট দেন।