বরগুনা প্রতিনিধি বরগুনার তালতলী মাহফুজা আক্তার নামে এক মাদ্রাসাছাত্রীর বিষপানে মৃত্যু হয়েছে।
বুধবার (২ মার্চ) সকালে উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের হাড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মাহফুজা পচাকোড়ালিয়া মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও একই এলাকার হামেদ খানের মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে মায়ের সাথে অভিমান করে কিশোরী মাহফুজা বিষপান করে। স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মাহফুজাকে মৃত্যু ঘোষণা করে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখাওয়াত হোসেন তপু মুঠোফোনে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।