শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, সকাল ৭:২১
শিরোনাম :
ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক

নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা চলতি মাসেই আসবে

ডেস্করিপোর্ট  নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা চলতি মাসেই আসবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশেন, বাংলাদেশ- ইরাব’র সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে একথা জানান তিনি।

মন্ত্রী বলেন, খুব দ্রুত আমরা এমপিওভুক্তির কাজ করব। এ মাসের মধ্যেই।

মহামারী পরিস্থিতির উন্নতিতে প্রাথমিকে পুরোদমে ক্লাস শুরুর পর এখন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানেও প্রতিদিন ক্লাস শুরু করার কথা ভাবা হচ্ছে বলে মতবিনিময়কালে জানান শিক্ষামন্ত্রী।

দীপু মনি বলেন, আমরা মাধ্যমিকের শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রমও স্বাভাবিক করতে চাই। তবে এক্ষেত্রে কিছু বিষয় নিয়ে ভাবছি আমরা। আমাদের অনেক বড় বড় স্কুলে এক ক্লাসে অনেক শিক্ষার্থী। সব শ্রেণির শিক্ষার্থীরা যখন একসাথে স্কুলে আসবে, তখন সেখানে জটলা হবে। এ কারণেই বিষয়টি নিয়ে ভাবছি আমরা।

গত বছরের ১০ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদন নেওয়া হয়। তাতে নিম্ন মাধ্যমিক স্কুল, মাধ্যমিক স্কুল, উচ্চ মাধ্যমিক কলেজ ও ডিগ্রি কলেজ মিলিয়ে সাড়ে চার হাজারের বেশি আবেদন পড়েছে। এছাড়া প্রায় চার হাজার মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আবেদন করেছে।