শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৩৭
শিরোনাম :
জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

বান্দরবানে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ৪

ডেস্করিপোর্ট  বান্দরবানের রোয়াংছড়িতে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার রোয়াংছড়ির ঘেরাওমুখ নামক স্থানে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল।

তিনি বলেন, চারজন নিহতের খবর পেয়েছি। এটা দুর্গম এলাকা। পুলিশের টিমকে পাঠানো হয়েছে। কাদের মধ্যে গোলাগুলি তা এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না। পুলিশ সেখানে পৌঁছালে বিস্তারিত জানা যাবে।