শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:০৩
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

নওগাঁয় বাড়ির সিঁড়ির কাছ থেকে ২০ কোটি টাকার বিষ্ণুমূর্তি

ডেস্করিপোর্ট  নওগাঁর ধামইরহাটে ২০ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ। উপজেলার খেলনা ইউনিয়নের লোদিপুর গ্রামের মো. কাওছার আলীর মাটির বাড়ির সিঁড়ির কাছ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

পুলিশ মূর্তি পাচারে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে। প্রাচীন মূর্তিটি আদালতের সিদ্ধান্তের পর পরবর্তীতে হস্তান্তর করা হবে।

ধামইরহাট থানার ওসি মো.মোজাম্মেল হক কাজী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৭টার দিকে তার নেতৃত্বে এসআই সবুজ মিয়া, এসআই ছলেমান আলী, এএসআই জালাল উদ্দিন ও সঙ্গীয় ফোর্সসহ উপজেলার খেলনা ইউনিয়নের লোদিপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে মো. কাওছার আলীর বাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানে কাওছার আলীর মাটির বাড়ির সিঁড়ির কাছ থেকে মূল্যবান কালো পাথরের (কথিত কষ্টিপাথরের) মূর্তি উদ্ধার করে। ৩০ ইঞ্চি দৈর্ঘ্য, ১৪ ইঞ্চি প্রস্ত এবং ৩৩ কেজি ওজনের মূর্তিটির আনুমানিক মূল্য ২০ কোটি টাকা।

তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পত্নীতলা উপজেলার মধইল গ্রামের মৃত বদর উদ্দিন চৌধুরীর ছেলে মোজাম্মেল হক চৌধুরী ওরফে হেলাল চৌধুরী (৫৫) এবং একই উপজেলার আকবরপুর গ্রামের মৃত অছির উদ্দিন ছেলে আলতাব হোসেনকে (৫০) আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনার মূল নায়ক কাওছার আলী পালিয়ে যায়।

তিনি ধারণা করছেন ভারতে পাচারের উদ্দেশ্যে ওই মূর্তিটি কাওছার আলীর বাড়িতে নেওয়া হয়েছিল। সুযোগ বুঝে সেটি ভারতে পাচার করত।

ওসি বলেন, মূর্তিটি আদালতের মাধ্যমে প্রত্নতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে। আটক আসামিদের নওগাঁ কোর্টহাজতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে ধামইরহাট থানায় একটি সাধারণ ডায়েরি অন্তর্ভুক্ত করা হয়েছে।