বুধবার, ৬ই মে, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০০
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ স্কুলছাত্রী নিহত

ডেস্করিপোর্ট  কুমিল্লার বিজয়পুরে স্কুলে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে ৩ স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (৯ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে।

ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ের প্রকৌশলী শওকত হোসেন।

তিনি জানান, বুধবার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার বিজয়পুর রেলক্রসিং এলাকায় ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। নিহত ওই তিন শিক্ষার্থীর নাম মিম, তাসফিয়া ও রিমা।

এদিকে এ ঘটনার প্রতিবাদে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখেছে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন।

সদর দক্ষিণ মডেল থানার ওসি (তদন্ত) বিল্লাল হোসেন বলেন, ‘৩ জন নিহতের খবরে এলাকার লোকজন সড়ক অবরোধ করে রেখেছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুর রহমান জানান, স্কুলে আসার সময় পঞ্চম শ্রেণির ছাত্রী মিম, তাসফিয়া ও রিমা একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।