বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, রাত ৯:৫১
শিরোনাম :
দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

কুষ্টিয়ায় বাউল সম্রাট ফকির লালন স্মরণোৎসবের তৃতীয় দিন তথা সমাপনী অনুষ্ঠান উদযাপিত

ডেস্করিপোর্ট  কুষ্টিয়ায় বাউল সম্রাট ফকির লালন স্মরণোৎসবের তৃতীয় দিন তথা সমাপনী অনুষ্ঠান উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ ২০২২) সন্ধ্যা ৭টায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া নামক স্থানে বাউল সম্রাট ফকির লালন স্মরণোৎসব ২০২২ এর তৃতীয় দিন অর্থাৎ সমাপনী দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। লালন স্মরণোৎসব উদযাপন উপলক্ষে লালন একাডেমি চত্বর সহ আশপাশের এলাকায় সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, শিল্পী, সাহিত্যিক সহ লাখ লাখ লালন ভক্ত অনুরাগীদের সমাগমের মধ্য দিয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিনের কার্যক্রম চলমান থাকে। বাউল সম্রাট ফকির লালন শাহ এঁর স্মরণোৎসব ২০২২ উদযাপন উপলক্ষে কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে চেকপোস্টে ডিউটি, পিকেট ডিউটি, মোবাইল তল্লাশি /ফুট পেট্রোল ডিউটি, পুলিশ কন্ট্রোল রুম, সিসিটিভি মনিটরিং ডিউটি, লস্ট এন্ড ফাউন্ড ডিউটি, স্পিড বোট ডিউটি, আর্চওয়ে গেট ডিউটি, ওয়াচ টাওয়ার ডিউটি, ট্রাফিক ডিউটি, সাদা পোশাকে ডিউটি, ডিবি পোশাকে ডিউটিসহ নানা প্রকার ডিউটিতে পর্যাপ্ত সংখ্যাক পুলিশ অফিসার ও ফোর্স মোতায়েন করা হয়েছে। কুমারখালী থানাধীন ছেঁউড়িয়ায় লালন একাডেমী চত্ত্বরে লালন স্মরণোৎসব-২০২২ পালনকালে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কুষ্টিয়া জেলা পুলিশের সকল সদস্য অত্যন্ত আন্তরিকতার সহিত দায়িত্ব পালন যাচ্ছেন যা কুষ্টিয়াবাসীসহ দেশ ও প্রবাসী লালন ভক্তানুরাগীদের প্রশাংসা কুড়িয়েছেন।লালন স্মরণোৎসব উপলক্ষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিনে পৃথক পৃথক ভাবে আলোচনা সভার আয়োজন করা হয়।

বাউল সম্রাট ফকির লালন শাহের স্মরণোৎসব ২০২২ এর তৃতীয় দিন অর্থাৎ সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার মাটি ও মানুষের নেতা, কুষ্টিয়া ৩ (সদর আসন) সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহবুব উল আলম হানিফ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাউল সম্রাট ফকির লালন শাহের প্রতিটি গানের বাণী শিক্ষণীয়, যা মানুষের মানবতাকে জাগ্রত করে। তিনি আরো বলেন ফকির লালন শাহ নিজে সব সময় অসাম্প্রদায়িক চিন্তা চেতনা ধারণ করতেন যা তার বাউল গানের মাধ্যমেই ফুটে উঠেছে। লালন এই জাত – পাত ও ধর্ম-বর্ণ বিভেদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তিনি সবকিছু উপরে স্থান দিয়েছিলেন মানবতাকে। মানবতাবাদ আধুনিক বিশ্বের শ্রেষ্ঠ মতবাদ যা লালন যুগে যুগে ধারণ ও বহন করেছেন এবং গানের মাধ্যমে মানুষের কাছে তাঁর বাণী পৌঁছে দিয়েছেন।

এ সময় সেলিম আলতাফ জর্জ, জাতীয় সংসদ সদস্য, কুষ্টিয়া – ৪ , আ কা ম সরোয়ার জাহান জাতীয় সংসদ সদস্য কুষ্টিয়া ১ এবং পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার কুষ্টিয়া বলেন, বাউল সম্রাট ফকির লালন শাহ এর দর্শন ছিল দেশ প্রেম ও মানবপ্রেম। তার গান মানুষকে করেছে মানবতাবাদি, হৃদয় কে করেছে আকাশের মত উদার আর সাগরের মতো গভীর। মানুষকে সেবা করলে স্রষ্টাকে সেবা করা যায়। স্রষ্টার সৃষ্টি কে ভালবাসলে স্রষ্টাকেই ভালোবাসা হয়। তাইতো লালন সাঁই তার গানের মধ্যে বলে গেছেন “মানুষ ভজলে সোনার মানুষ হবি”।

উল্লেখ্য, লালন স্মরণোৎসব উপলক্ষে আয়োজিত রাত্রের খাবার – “অধিবাস” – সবজি খিচুরি, সকালে খাবার – “বাল্যসেবা” – মুড়ি-ক্ষির, দুপুরের খাবার – “পূর্ণসেবা” – ভাত,মাছ,সবজি,ডাল ও দধি।পুলিশ সুপার কুষ্টিয়া মো: খাইরুল আলম এবং জেলা প্রশাসক কুষ্টিয়া মোহাম্মাদ সাইদুল ইসলামের উপিস্থিতিতে ১৮ মার্চ পূর্ণসেবা’র মাধ্যমে কুষ্টিয়ায় লালন স্মরণোৎসব ২০২২ এর কার্যক্রম সমাপ্ত হয়।

লালন স্মরণ উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা প্রশাসক কুষ্টিয়া এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডঃ আব্দুস সালাম, উপাচার্য, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

এ সময় আরো উপস্থিত ছিলেন মৃণাল কান্তি দে, উপ-পরিচালক স্থানীয় সরকার, আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান, সভাপতি, জেলা আওয়ামী লীগ, মোঃ আজগর আলী, সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ, আলহাজ্ব আব্দুল মান্নান খান, চেয়ারম্যান উপজেলা পরিষদ, কুমারখালী, এডভোকেট অনুপ কুমার নন্দী, বিজ্ঞ পিপি ও সহ-সভাপতি জেলা আওয়ামী লীগ, মোঃ এনামুল হক মঞ্জু, চেয়ারম্যান, চাপড়া ইউনিয়ন পরিষদ কুমারখালী, রাশেদুল ইসলাম বিপ্লব, সভাপতি কুষ্টিয়া প্রেসক্লাব – কেপিসি, কুষ্টিয়া, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী, খাদেম, লালন মাজার, লালন একাডেমি, শুভেচ্ছা বক্তব্য রাখেন, মোছাঃ শারমিন আক্তার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সহ-সভাপতি লালন একাডেমি, স্বাগত বক্তব্য রাখেন এডভোকেট মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত পিপি ও সদস্য এডহক কমিটি, লালন একাডেমী কুষ্টিয়, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বৃন্দ, লাখ লাখ লালন ভক্ত অনুরাগী, দর্শনার্থী, শিল্পী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্য এবং অন্যান্য উপস্থিতি।