শনিবার, ৯ই মে, ২০২৬ ইং, সকাল ৯:২৬
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

কুষ্টিয়ায় পুলিশের CCIU কর্তৃক ৯টি মোবাইল ফোন উদ্ধার ও মালিকদের কাছে হস্তান্তর

ডেস্করিপোর্ট  কুষ্টিয়া জেলা পুলিশের নবসৃষ্ট CCIU কর্তৃক ০৯টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২৮ মার্চ) দুপুর ১ টায় কুষ্টিয়া জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট(CCIU), কুষ্টিয়া কর্তৃক উদ্ধারকৃত হারিয়ে যাওয়া মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ খাইরুল আলম, পুলিশ সুপার, কুষ্টিয়া। পুলিশ সুপার কুষ্টিয়ার সার্বিক দিক নির্দেশনায় মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নের্তৃত্বে এবং কুষ্টিয়া CCIU এর ইনচার্জ মোঃ আনিসুল ইসলাম , পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), এর তত্বাবধানে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে ইতিপূর্বে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের মধ্যে হইতে বিভিন্ন ব্র্যান্ডের ০৯(নয়) টি মোবাইল ফোন দেশের বিভিন্ন স্থান হতে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মোবাইল ফোন অদ্য ২৮/০৩/২০২২ খ্রিঃ তারিখে পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম নিজে উপস্থিত থেকে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন। প্রধান অতিথি সকলের উদ্দেশ্যে বলেন, মোবাইল ফোন হারিয়ে অথবা চুরি হলে জিডি কিংবা মামলা করার পরামর্শ প্রদান করেন এবং মোবাইল চোরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

হারানো মোবাইল ফোন সংক্রান্ত তথ্যঃ
১) কুষ্টিয়া মডেল থানার জিডি নং-২৬৩, তারিখ-০৫/০২/২০২২ খ্রিঃ মূলে Realme 7i
২) কুষ্টিয়া মডেল থানার জিডি নং-১৬৬৩, তারিখ-২৯/০১/২০২২ খ্রিঃ মূলে Xiomi A2
৩) কুষ্টিয়া মডেল থানার জিডি নং-১৬০৭, তারিখ-২৪/১০/২০২১ খ্রিঃ মূলে Realme C17
৪) কুষ্টিয়া মডেল থানার জিডি নং-৯৬৭, তারিখ-১৭/০২/২০২২ খ্রিঃ মূলে Samsung 12 Pro
৫) কুমারখালী থানার জিডি নং-১৫, তারিখ-০১/১০/২০২১ খ্রিঃ মূলে Itel A48
৬) কুমারখালী থানার জিডি নং-৮৫, তারিখ-০২/০২/২০২২ খ্রিঃ মূলে Samsung A10
৭) কুমারখালী থানার জিডি নং-২৪, তারিখ-০১/০৭/২০২১ খ্রিঃ মূলে Redmi Note 7
৮) ইসলামী বিশ্ববিদ্যালয় থানার জিডি নং-১০৯৭, তারিখ-২৭/১২/২০২১ খ্রিঃ মূলে Realme C20
৯) দৌলতপুর থানার জিডি নং-৮৬৭, তারিখ-১৭/১০/২০২১ খ্রিঃ মূলে Realme Narzo 30আ

এসময় আরো উপস্থিত ছিলেন সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যবৃন্দ ও হারিয়ে যাওয়া মোবাইল ফোনের প্রকৃত মালিকবৃন্দ।