শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২৫
শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা

অবৈধভাবে বালু উত্তোলনকারী ‘বালুসন্ত্রাসীরা’ কারাগারে যাবে

ডেস্করিপোর্ট  চাঁদপুরের পদ্মা-মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলনকারী ‘বালুসন্ত্রাসীরা’ কারাগারে যাবে বলে জানিয়েছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী। সেই সঙ্গে চাঁদপুরের নদী অঞ্চল থেকে অবৈধ বালু উত্তোলনকারীদের বিতাড়িত করতে পারার বিষয়টিকে বাংলাদেশের নদী রক্ষা ও পরিবেশের ইতিহাসে একটা বিরাট বিজয় হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বৃহস্পতিবার চাঁদপুরের পদ্মা-মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন এবং নদীর ইকোলজি, জীববৈচিত্র্য, ইলিশের উৎপাদন ইত্যাদি বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এছাড়া সভায় অপরিকল্পিতভাবে যত্রতত্র বালু উত্তোলনের কারণে ক্ষতির বিভিন্ন দিক তুলে ধরেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী আরো বলেন, চাঁদপুরের নদীর যে চিত্র আগে দেখানো হয়েছিল তাতে মনে হয়েছিল মেঘনায় একটা নৌযুদ্ধ হচ্ছে। এতো ড্রেজার, এতো বাল্কহেড মেঘনার বুক ছিড়ে ছিড়ে খাচ্ছে। তাই আমি দেখতে এসেছি এখন কি অবস্থা। আমি নদী ঘুরে সত্যি আনন্দিত। এখানের প্রশাসন সততা ও সাহসিকতার সাথে তাদেরকে বিতাড়িত করেছে। যারা বালুসন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদেরকে মামলাসহ বিভিন্ন হুমকি দেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, শোনা যাচ্ছে তারা ঈদের পর আবার নদীতে ফিরে আসবে। বালু সন্ত্রাসীদের উদ্দেশ্যে বলছি, খুব সম্ভব তারা জেলে যাবে। তাদের স্থান হতে পারে কেরানিগঞ্জ অথবা কাশিমপুর কারাগার। মেঘনার বুক ছিড়ে নেয়ার সুযোগ তাদেরকে আর দেয়া হবে না। তারা যদি আবার আসে আমরাও আবার আসবো। সুতরাং তারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড, চুরি-চামারি অন্য জায়গা পারলে করুক। কিন্তু এই মেঘনার বুকে পারবে না।

তিনি আরও বলেন, নদী রক্ষা কমিশনের নির্দেশনার পর অভিযানের খবর পেয়ে যখন ২২ মার্চ তিনশ/সাড়ে তিনশ ড্রেজার-বাল্কহেড পালিয়ে যাচ্ছিল সেটি ছিল একটি বিরাট সংবাদ। বাংলাদেশের নদী রক্ষায়, পরিবেশ রক্ষায় বাংলাদেশের ইতিহাসে একটা বিরাট বিজয় হয়েছে। সে বিজয় জনগণের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে। সারা বাংলাদেশের মানুষ কিন্তু তা জানে না। তার কারণ হচ্ছে, এখানে মাত্র কয়েকজন সংবাদকর্মী আছেন যারা সাহসি এবং সৎ। যারা এই সংবাদটি প্রকাশ করেছেন।

নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান বলেন, এই কয়েক বছরে বালু উত্তোলনের কারণে কি পরিমাণ রাজস্ব ক্ষতি, নদীর ইকোলজিক্যাল ক্ষতি, পরিবেশগত ক্ষতি হয়েছে, মাছের উৎপাদন কম হয়েছে, সামাজিক ক্ষতি- এসব ক্ষতির একটা হিসাব দিবে বিআইডব্লিউটিএ, মৎস্য গবেষণা ইনস্টিটিউট এবং পানি উন্নয়ন বোর্ড।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জাতীয় নদীরক্ষা কমিশনের উপ-পরিচালক (প্রশাসন ও পরীবীক্ষণ ) মো. আক্তারুজ্জামান তালুকদার, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, চাঁদপুর নৌ পুলিশের পুলিশ সুপার কামরুজ্জামান, উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. খ.ম কবিরুল ইসলাম, বাংলাদেশ প্রাণি বিজ্ঞান সমিতির সাবেক সভাপতি ও মাউশির সাবেক মহাপরিচালক প্রফেসর খান হাবিবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ ডিপার্টমেন্টের চেয়ারম্যান মনিরুল ইসলাম

এর আগে নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী চাঁদপুরের নদী অঞ্চল ঘুরে দেখেন।