রবিবার, ১০ই মে, ২০২৬ ইং, দুপুর ১:১২
শিরোনাম :
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ

রোজায় ৫০ দেশের একশ কোটি মানুষকে খাবার দেবে আমিরাত

অনলাইন ডেস্ক  পবিত্র রমজান মাসে সারা বিশ্বের ৫০টি দেশের ১০০ কোটি দুস্থ মানুষকে খাদ্য সহায়তা দেবে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত।

এ লক্ষ্যে শনিবার প্রথম রোজার দিন ‘ওয়ান বিলিয়ন মিল’ নামে একটি প্রকল্প উদ্বোধন করেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম। খবর খালিজ টাইমস।

শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম এক টুইটবার্তায় বলেন, আমরা আজ ওয়ান বিলিয়ন মিলস ক্যাম্পেইন শুরু করছি। এটি বিশ্বের ৫০টি দেশের ক্ষুধা মোকাবিলায় সবচেয়ে বড় খাদ্য অভিযান। রমজান একটি পবিত্র মাস যেখানে আমরা ৮০০ মিলিয়ন ক্ষুধার্ত মানুষের সঙ্গে সহানুভূতি এবং সংহতি প্রচার করি।

শেখ মোহাম্মদ আরও বলেন, ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে এটাই হবে বিশ্বের এ যাবৎকালের সবচেয়ে বড় উদ্যোগ। দুবাইয়ের শাসক বলেন, প্রতিদিন বিশ্বের প্রায় ৮০ কোটি মানুষ না খেয়ে ঘুমাতে যান। এই উদ্যোগের মাধ্যমে আমরা সেই সব মানুষের দুঃখ ভাগাভাগি করে নেব।