রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:১৩
শিরোনাম :
পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম,দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ঢোকার চেষ্টা, যুবক আটক দেশে হাম ও উপসর্গে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৯১৭ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল, সংসদে বিতর্ক বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত বরিশালে চিকিৎসক কতৃক আরেক চিকিৎসক হেনস্তা

ইসলামাবাদে শান্তি আলোচনায় বাগবিতণ্ডা, হাতাহাতি লেগে যাচ্ছিল আরাঘচি ও উইটকফের

আন্তর্জাতিক ডেস্ক ।। ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা আলোর মুখ দেখেনি। কোনো চুক্তি ছাড়াই নিজ নিজ দেশে ফিরে গেছে দুই দেশের প্রতিনিধি দল। ২১ ঘণ্টা দীর্ঘ এই আলোচনায় তীব্র উত্তেজনা দেখা দিয়েছিল বলে জানা গেছে। শুরুটা শান্তিপূর্ণভাবে হলেও শেষ পর্যন্ত পাকিস্তানি মধ্যস্থতাকারীদের দুই দলকে আলাদা করতে হয়।

ইসরাইলি সংবাদ মাধ্যম ইসরাইল হায়োমের একটি প্রতিবেদন অনুযায়ী, বৈঠক শুরু হয়েছিল ইরানি প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ বাকের গালিবাফ ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মধ্যে হ্যান্ডশেক দিয়ে। চা ও নাস্তার আয়োজনও ছিল।

কিন্তু দ্রুতই পরিস্থিতি খারাপ হয়ে যায়। মার্কিন দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনারের সঙ্গে আব্বাস আরাগচির আলোচনা বাগবিতণ্ডায় দিকে গড়ায়। পরে তা চিৎকারে পরিণত হয়।

তুর্কি সাংবাদিক সেতিনের সেতিন এক্সে দাবি করেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি ও উইটকফের মধ্যে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছায় যে প্রায় হাতাহাতি বেধে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়।