রবিবার, ১০ই মে, ২০২৬ ইং, রাত ৯:৪৪
শিরোনাম :
নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের

গোপনে আবারও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্র আবারও গোপনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে দেশটির প্রভাবশালী গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে।

এটি এ ধরনের ক্ষেপণাস্ত্রের দ্বিতীয়বারের মতো পরীক্ষা। এর আগে দেশটি ২০২১ সালের সেপ্টেম্বরে প্রথম হাইপারসনিক মিসাইল পরীক্ষা চালিয়েছিল।

মার্চের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্র দ্বিতীয়বারের মতো হাইপারসনিক মিসাইল পরীক্ষা চালায় বলে সম্প্রতি সিএনএনের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, প্রশান্ত মহাসাগর এলাকায় পরমাণু অস্ত্রবাহী মার্কিন বি-৫২ বোমারু বিমান থেকে এ মিজাইল ছোড়া হয়।

এটি ভূপৃষ্ঠ থেকে ১৯ কিলোমিটার ওপর দিয়ে ৪৮০ কিলোমিটার পথ পাড়ি দেয়। কিন্তু তখন বিষয়টি গোপন রেখেছিল যুক্তরাষ্ট্র।

শব্দের গতি হচ্ছে প্রতি সেকেন্ডে ১,১২৫ ফুটের মতো। অনেক সামরিক জেটবিমান বা অধুনাবিলুপ্ত কনকর্ডের মতো যাত্রীবাহী বিমানও এর চেয়ে বেশি দ্রুত অর্থাৎ ‘সুপারসনিক’ গতিতে উড়তে পারে।

কিন্তু একটা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুটতে পারে শব্দের চেয়ে পাঁচ থেকে ৯ গুণ বেশি গতিতে।

এটা থেকে খানিকটা ধারণা পাওয়া যায় যে, এই মিসাইল কত দ্রুতগামী এবং কেন এর মোকাবিলা করা কঠিন।

এর আগে চীন ও রাশিয়াও এ ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে নিজেদের সামর্থ্য পরীক্ষা করতেই মূলত হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল।