শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৮:০১
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

চরফ্যাশনে শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন

ভোলা প্রতিনিধি  ভোলার চরফ্যাশন উপজেলার শশীভুষণে অধ্যক্ষ নজরুল ইসলাম নূরানী হাফেজী মাদ্রাসা ও এতিমখানার হেফজ বিভাগের শিশু শিক্ষার্থী মো. সাকিল (১২) কে মারধরের ঘটনায় বিচারের দাবীতে মানববন্ধন করেছেন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে মাদ্রাসা সংলগ্ন বেড়ি বাঁধের উপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে শিক্ষার্থীরা নিজেদের লেখার সিলেটে শিক্ষার্থী নির্যাতনের বিচার চাই লেখা প্ল্যাকার্ড হাতে দেখা যায়। এসময় তারা শিশু শিক্ষার্থী নির্যাতনের বিচারের দাবীতে বিভিন্ন ¯েœাগান দিতে থাকেন। মানববন্ধনে মাদ্রাসার শিক্ষক ও এলাকাবাসী শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে শিশু শিক্ষার্থীর নির্যাতনের বিচার দাবী করেন।

উল্লেখ্য-গত সোমবার বিকাল ৪ টার দিকে স্থানীয় পারভীন বেগম নামের এক নারী অধ্যক্ষ নজরুল ইসলাম নূরানী হাফেজী মাদ্রাসা ও এতিমখানার হেফজ বিভাগের শিশু শিক্ষার্থী মো. সাকিলকে মারধর করেন। এতে সে গুরুতর আহত হন।