সোমবার, ১১ই মে, ২০২৬ ইং, বিকাল ৪:১৪
শিরোনাম :
ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ!

বিদ্যুতের তার ছিঁড়ে টিউবওয়েলে, প্রাণ গেল মা-ছেলের

ডেস্করিপোর্ট  সুনামগঞ্জের জামালগঞ্জে ছেলেকে গোসল করানোর সময় বিদ্যুতের তার ছিঁড়ে টিউবওয়েলের ওপর পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ সময় ৭ বছরের মেয়ে পূজা গুরুতর আহত হয়েছে।

রোববার দুপুরে উপজেলা সদরের তেলিয়া নতুনপাড়া আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দেবজ্যোতি সরকারের স্ত্রী ঝুমা সরকার (৩৫) ও তাদের ছেলে দ্বীপ সরকার (২)।

গুরুতর আহত পূজাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহত ঝুমা সরকারের স্বামী দেবজ্যোতি সরকার জানান, বাসায় বিদ্যুৎ না থাকায় ছেলে দ্বীপকে গোসল করানোর জন্য দুপুরে নিহত ঝুমা তার পাশের বাড়ির টিউবওয়েলে যান। সেখানে গোসল করানোর একপর্যায়ে হঠাৎ বিদ্যুৎ চলে আসে এবং বিকট শব্দ হয়ে মাথার উপরে থাকা বিদ্যুতের তার ছিঁড়ে টিউবওয়েলের উপরে পড়লে সঙ্গে সঙ্গে মা ও ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। মেয়ে পূজা সরকার (৭) তাদের বাঁচাতে গেলে সেও আহত হয়।

জামালগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের জানান, মা-ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া দুজনের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাছাড়া গুরুতর আহত মেয়ে পূজা সরকার চিকিৎসাধীন আছে।