সোমবার, ১১ই মে, ২০২৬ ইং, বিকাল ৫:০৩
শিরোনাম :
শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল

বরিশালে ২০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যাবসায়ী আটক

ডেস্করিপোর্ট  বরিশাল নগরীতে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যাবসায়ীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।

আটককৃত মাদক ব্যাবসায়ী — লিপি আক্তার বিসিসি ১০ নং ওয়ার্ড বরফকল এলাকার বাসিন্দা মানিক হাওলাদারের মেয়ে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যা ৬ টার দিকে নগর গোয়েন্দা শাখার একটি চৌকস টিম এয়ারপোর্ট থানাধীন ২৯নং ওয়ার্ডস্থ নথুল্লাবাদ বাসস্ট্যান্ডের বিআরটিসি কাউন্টারের বিপরীত পাশে মোঃ নাঈম ইসলাম এর ঝালাইয়ের দোকানের সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করেন। অভিযান কালে ২০০ পিস ইয়াবা সহ লিপি আক্তার (২০)কে আটক করেন।

এসময়ে অপর সহযোগী মোসাঃ সাবিনা বেগম (২৩), স্বামী-অজ্ঞাত, পিতা- মোঃ শহিদ, সাং- বরফ কল, প্লানেট পার্ক এর পিছনে, ১০নং ওয়ার্ড, থানা- কোতয়ালী মডেল, বিএমপি, বরিশাল সু কৌশলে পালিয়ে যায়।

ধৃত আসামি ও পলাতক আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।