তরিকুল ইসলাম:বরিশাল এডাব কর্তৃক আয়োজিত তিন দিন ব্যাপি ’প্রজেক্ট প্রোপোজাল রাইটিং শীর্ষক’ প্রশিক্ষণ কর্মসুচি সেইন্ট-বাংলাদেশ এর প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে অংশগ্রহন করেন এডাবের সদস্য সংগঠনের প্রতিনিধিগণ।
প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডাব বরিশাল সভাপতি কাজী জাহাঙ্গীর কবির ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মোশারেফ হোসেন, বিশেষ অতিথি হিসেব উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউনিসেফ বরিশাল বিভাগীয় কর্মকর্তা তৌফিক আহমেদ, সেভ দ্যা চিলড্রেন বরিশাল বিভাগীয় ব্যবস্থাপক মো: ফারুক হোসেন, এডাব কেন্দ্রিয় কমিটির সদস্য, আবাস নির্বাহী পরিচালক , রহিমা সুলতানা কাজল , এডাব প্রোগ্রাম ডাইরেকটর, কাওসার আলম কনক,প্রশিক্ষন পরিচালনা করেন ড.নরেষ মধু,এডাব ফরিদপুর সভাপতি , মো: বেলায়েত হোসেন । এডাব বরিশাল বিভাগীয় সমন্ময়কারী কেএম জাহাঙিগর আলম ।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরন করা হয়।