সোমবার, ১১ই মে, ২০২৬ ইং, রাত ৮:১৭
শিরোনাম :
বরিশালে পার্টনারস ফর প্রসপারিটি প্রোগ্রামের আওতায় স্থানীয় সংগঠনের মাঝে চেক হস্তান্তর চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত

বরগুনায় বিআরটিসি বাসের চাপায় বৃদ্ধা নিহত

ডেস্করিপোর্ট  বরগুনার বামনা উপজেলার পূর্ব চালিতাবুনিয়া এলাকায় বিআরটিসি বাসের চাপায় হালিমা বেগম (৭৫) নামে এক পথচারীর নিহত হয়েছেন।

বুধবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে বরিশাল-পাথরঘাটা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা পার্শ্ববর্তী বেবাজিয়াখালী গ্রামের মৃত আব্দুল গনী হাওলাদারের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, হালিমা সকালে রাস্তা পার হচ্ছিলেন। এসময় বরিশাল থেকে পাথরঘাটাগামী একটি বিআরটিসি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বামনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বশির আলম জানান, বাসটি পুলিশ হেফাজতে আছে। তবে দুর্ঘটনার পরই বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন।