শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:৩১
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

নিউমার্কেটের সহিংসতায় ভিডিও ফুটেজ দেখে চিহ্নিতদের বিরুদ্ধে ব্যবস্থা

ডেস্করিপোর্ট  রাজধানীর নিউমার্কেটে সহিংসতার ঘটনায় যারা চিহ্নিত হবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

নিউমার্কেটে সহিংসতার মামলার অগ্রগতির বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা জানেন এখানে দুটি হত্যা কিংবা অ্যাক্সিডেন্ট যেটাই বলেন দুইটা ঘটেছে, এটা অনাকাঙ্ক্ষিতভাবে ঘটেছে। মৃত্যু কারও জন্য কাম্য নয়, সে যে-ই হোক। আমরা দেখেছি, একটা তুচ্ছ বিষয় নিয়ে ঘটনার সূত্রপাত। এই সূত্রপাত থেকে বৃহদাকার একটা সংঘর্ষে লিপ্ত হয়েছে, এখানে ছাত্র, ব্যবসায়ী, ছোট ছোট খুদে দোকানদার তারা এ ঘটনায় লিপ্ত হয়ে যায়। অন্যদের পাশাপাশি সাংবাদিকেরাও আহত হয়েছেন। পরবর্তী সময়ে আপনারা দেখেছেন, আমাদের পুলিশকে টিয়ার গ্যাস এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হয়েছে। এতে হতাহত হয়েছে যথেষ্ট।

মন্ত্রী বলেন, নিউমার্কেটের ঘটনায় দুটি হত্যা মামলা হয়েছে, মারপিটের মামলা ও ভাঙচুরের মামলা হয়েছে। একটা অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়েছে, সেটারও মামলা হয়েছে। মামলা মামলার গতিতে চলবে। যারা শনাক্ত হবে, যারা চিহ্নিত হবে, ভিডিও ফুটেজ দ্বারা চিহ্নিত হবে, তাদের বিরুদ্ধে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।