মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং, রাত ১১:৫৩
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

গরমে স্বস্তি দিতে জাতীয় ইদগাহে থাকছে ৭০০ পাখা

ডেস্করিপোর্ট  প্রচণ্ড গরমের মধ্যে জাতীয় ঈদগাহে নামাজ পড়তে আসা মুসল্লিদের স্বস্তি দিতে ৭০০ বৈদ্যুতিক পাখার ব্যবস্থা করা হয়েছে। শাহবাগ থানার ওসি মওদূত হাওলাদার এ তথ্য জানান।

তিনি জানান, ঈদগাহে এসে মুসল্লিরা যেন গরমে কষ্ট না পায়, সেজন্য ৫৫০টি সিলিং ফ্যান ও ১৫০টি স্ট্যান্ড ফ্যান বসানো হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টায় সেখানে হবে দেশে ঈদের প্রধান জামাত।এবার সেখানে ৩৫ হাজার মানুষের জামাতের প্রস্তুতি নেওয়া হয়েছে। গত ৫ এপ্রিল থেকে এই মাঠে প্রতিদিন ১৫০ জন শ্রমিক কাজ করছে।

বৃষ্টির কথা ভেবে টানানো হয়েছে তেরপল, মাঠে বিছানো হয়েছে গালিচা। অজুর ব্যবস্থাসহ থাকছে মোবাইল টয়লেট। এছাড়া বৃ্ষ্টি হলে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখার পাশাপাশি ফায়ার সার্ভিস ও অন্যান্য সেবামূলক রাখার ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান ওসি।

এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, ৩০ হাজারের বর্গমিটারের এই মাঠে ১২১ কাতারে নামাজ পড়বেন মুসল্লিরা। নারীদের জন্যও রয়েছে নামাজের ব্যবস্থা। এছাড়া জোরদার করা হয়েছে পুলিশি নিরাপত্তা। মাঠের চারদিকে ৪৮টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়া প্রবেশ পথে পুলিশ ও র‌্যাবের দুটি কন্ট্রোলরুমও বসানো হয়েছে।