মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৪:১৭
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

১২ কেজি এলপিজির দাম কমল ১০৪ টাকা

ডেস্করিপোর্ট  তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বেসরকারি খাতে ১২ কেজির এলপিজি সিলিন্ডার মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য ১ হাজার ৪৩৯ টাকা থেকে ১০৪ টাকা কমিয়ে ১ হাজার ৩৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে নতুন এ দাম কার্যকর হবে।

বৃহস্পতিবার বিইআরসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এপ্রিলে ভোক্তপর্যায়ে মূসকসহ সাড়ে ৫ কেজির এলজিপির দাম ছিল ৬৬০ টাকা, যা মে মাসে কমে ৬১২ টাকা করা হয়েছে। এছাড়া ১২ কেজি এলপিজির দাম এপ্রিলে ছিল ১৪৩৯ টাকা, মে মাসে ১০৪ টাকা কমে ১৩৩৫ টাকা, সাড়ে ১২ কেজি এলপিজির দাম এপ্রিলে ছিল ১ হাজার ৪৯৯ টাকা, যা মে মাসে কমে ১ হাজার ৩৯১ টাকা করা হয়েছে।

এছাড়া ১৫ কেজির দাম এপ্রিল ছিল ১ হাজার ৭৯৯ টাকা আর মে মাসে দাম কমে ১৬৬৯ টাকা, ১৬ কেজির দাম মে মাসে কমে ১৭৮০ টাকা করা হয়েছে। যা আগের মাসে ছিল ১ হাজার ৯১৯ টাকা। ১৮ কেজির দাম আগের মাসে ছিল ২ হাজার ১৫৯ টাকা, মে মাসে এসে ২ হাজার ৩ টাকা, ২০ কেজির দাম এপ্রিলে ছিল ২ হাজার ৩৯৯ টাকা, যা মে মাসে কমে ২ হাজার ২২৬ টাকা। ২২ কেজি এলপিজির দাম এপ্রিল ছিল ২ হাজার ৬৩৯ টাকা, যা চলতি মাসে কমে ২ হাজার ৪৪৮ টাকা, ২৫ কেজির দাম আগের মাসে ছিল ২ হাজার ৯৯৮ টাকা, দাম কমে এ মাসে ২ হাজার ৭৮১ টাকা নির্ধারণ করা হয়েছে। ৩০ কেজি এলপিজির দাম ৩ হাজার ৫৯৮ টাকা টাকা থেকে কমিয়ে মে মাসে ৩ হাজার ৩৩৮ টাকা করা হয়েছে। ৩৩ কেজির দাম এপ্রিলে ছিল ৩ হাজার ৯৫৮ টাকা, যা কমিয়ে ৩ হাজার ৬৭২ টাকা, ৩৫ কেজির দাম এপ্রিলে ছিল ৪ হাজার ১৯৭ টাকা, এ মাসে করা হয়েছে ৩ হাজার ৮৯৪ টাকা, ৪৫ কেজির দাম এপ্রিলে ছিল ৫ হাজার ৩৯৭ টাকা, যা মে মাসে দাম কমে ৫ হাজার ৭ টাকা করা হয়েছে।