শনিবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১২:০১
শিরোনাম :
পতিত আ.লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত

অশনির প্রভাবে থেমে থেমে বৃষ্টি

ডেস্করিপোর্ট  ঘূর্ণিঝড় অশনির প্রভাবে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। রাতে আবহাওয়ার গুমোট ভাব থাকলেও সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। নদীতে বাড়তে শুরু করেছে পানি। তবে জনগণের মাঝে এখনো অতটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়নি অশনি।

এদিকে পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন জরুরি সভা করেছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিস্থিতির আরও অবনতি হলে জনগণকে সতর্ক করার জন্য মাইকিং করা হবে। জরুরি পরিস্থিতিতে আশ্রয়ের জন্য উপজেলায় ৭টি ইউনিয়নের ৫২টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় ২০০ প্যাকেট শুকনা খাবার তৈরি আছে। সেবা প্রদানের জন্য জেলায় রেড ক্রিসেন্টের মোট ১৪ সদস্যের একটি টিম প্রস্তুত আছে। এছাড়া জরুরি পরিস্থিতিতে সেবা দিতে প্রতিটি ইউনিয়নে ১টি করে মেডিকেল টিম ও ফায়ার সার্ভিস প্রস্তুত রাখা হয়েছে।

ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রানী ধর বলেন, প্রশাসন সব খোঁজখবর রাখছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে। এ বিষয়ে জরুরি সভা করা হয়েছে।