সোমবার, ১২ই জুলাই, ২০২৬ ইং, রাত ২:৪৮
শিরোনাম :
আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্

কুষ্টিয়ায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মবার্ষিকী উদযাপন

ডেস্করিপোর্ট  কুষ্টিয়ার শিলাইদহে জাতীয় পর্যায়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মবার্ষিকী উদযাপন

রবিবার (৮ মে) বিকাল সাড়ে ৩টায় কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন শিলাইদহ ইউনিয়নের রবীন্দ্র কুঠিবাড়ির পাশেই জাতীয় পর্যায়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মবার্ষিকী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে রবীন্দ্রনাথের জীবনী এবং বাংলা সাহিত্যে তার যে অবদান সেই বিষয় নিয়ে প্রাণবন্ত বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শিলাইদহে অবস্থানকালীন সময়ে যে সমস্ত কবিতা, সাহিত্য, গান লিপিবদ্ধ করেছিলেন সে বিষয়েও বিস্তারিত বক্তব্য রাখেন। এর আগে প্রধান অতিথি শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়ির পুকুরের পাশে রাস্তার ধারে একটি বকুল গাছ রোপণ করেন। প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি হেলিকপ্টার যোগে কুষ্টিয়ায় আগমন করলে পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম স্পিকার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। স্পিকার মহোদয় ৩ঃ৩০ ঘটিকায় কুষ্টিয়া সার্কিট হাউস পৌঁছালে কুষ্টিয়া জেলা পুলিশের একটি সুসজ্জিত পুলিশ দল বিউগল বাজিয়ে অনার গার্ড সালাম ও অভিবাদন প্রদান করেন।

জাতীয় পর্যায়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মবার্ষিকী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কে এম খালিদ এমপি ও প্রতিমন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।