মাসুদ পারভেজ বিশেষ প্রতিনিধিঃকালিগঞ্জের ভাড়াশিমলা ইউনিয়নের সুইলপুর স্লুইচ গেট এলাকায় বিজিবি’র অভিযানে ২৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করতে পারিনি বিজিবি।
থানা সূত্রে জানা যায় শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে সুইলপুর বিওপি’র ১৭ / ডি নায়েক সুবেদার শাখাওয়াত হোসেন মোল্লার নেতৃত্বে বিজিবি’র সদস্যরা মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসম সুইলপুর স্লুইচ গেট এলাকা থেকে ২৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এঘটনায় কালিগঞ্জ থানায় একজনের নাম উল্লেখ করে একটি মাদক মামলা হয়েছে (মামলা নং-২৩)।