শনিবার, ১লা আগস্ট, ২০২৬ ইং, রাত ১১:৩১
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল

নড়াইলে গভীর রাতে জুয়ার আশোরে ডিবির অভিযান গ্রেফতার-৫

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: পুলিশ সুপার নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের জুয়ার আশোরে অভিযান চালিয়ে৫ জনকে গ্রেফতার করেছে।

নড়াইল সদর উপজেলার রতডাঙ্গা গ্রামে দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায়, মোহাম্মদ ফজর আলী (৫৫)পিতা মৃত বিশারদ সেখ, মোঃ শরিফুল পিতা মৃত সামসু জমাদ্দার, মুরাদ মোল্লা (৩৫) পিতা খবির মোল্লা, মোঃ সুমন মোল্লা (২৮) পিতা-ইদ্রিস মোল্লা সিমাখালী, মোহাম্মদ আশরাফুল আলম (২৮) পিতা আদুল হান্নান মোল্লা নড়াইলের চিলগাছা রঘুনাথপুর এদের কে জুয়া খেলার সরঞ্জামাদি তাস ও নগদ টাকাসহ গ্রেফতার করে।

নড়াইল জেলা ডিবি পুলিশের এসআই সৈয়দ জামারত’র, নেতৃত্বে সংগীয় ডিবি পুলিশের এএসআই ও কনস্টেবল নিয়ে এ অভিযান পরিচালনা করে। নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেন, আইনের উর্দ্ধে কেউ নয়। ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই সৈয়দ জামারত’র, নেতৃতে অভিযান চালিয়ে নড়াইল সদর উপজেলার রতডাঙ্গা গ্রামে থেকে দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে তাদের জুয়া খেলা অবস্থায় গ্রেফতার করে। তারা দির্ঘদিন ধরে নড়াইল সদর উপজেলার রতডাঙ্গা গ্রামে গভীর রাতে জুয়া খেলা করে আসছে। তাদের বিরুদ্ধে জুয়ার আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।

এছাড়াও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নড়াইল সদর উপজেলার বুড়িখালি গ্রামের মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া শিকদারের ছেলে মাদক ব্যবসায়ী টুটুুল শিকদারকে ২৩পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছেন।