বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:১২
শিরোনাম :
বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব

উলিপুরে দোকান থেকে টাকা ও মোবাইল চুরি, আটক-২

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: উলিপুর উপজেলার দূর্গাপুর বাজারে আর.এম. ইলেক্ট্রনিক্স নামে একটি শো-রুমে চুরির ঘটনায় জড়িত সন্দেহে  দু’জনকে আটক করেছে পুলিশ। গতকাল (২১ সেপ্টেম্বর) দুপুরে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল দূর্গাপুর ইউনিয়নের আরিফুল আলম কাজল অপরজন দিগন্ত ,উলিপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) আনওয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

আর.এম. ইলেক্ট্রনিক্সের মালিক রাফেল মাহমুদ জানান, গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান পরদিন শনিবার সকালে দোকান খুলে দেখতে পান সেখানে থাকা ২০টি এন্ড্রয়েড ফোন এবং ক্যাশে রাখা দুই লাখ ৮০ হাজার টাকা নেই। দোকানের চালের টিন খুলে চোর ভেতরে প্রবেশ করে চুরি করেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করেন।

দোকানের ভেতরের সিসি ক্যামেরার ফুটেজে দিগন্তকে দোকানে প্রবেশ করতে দেখা গেছে। বিষয়টি উলিপুর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ভিডিও ফুটেজ দেখে তাকে আটক করে।

উলিপুর থানা পুলিশ জানায়, চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দিগন্তকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী চুরির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দূর্গাপুর ইউনিয়নের আরিফুল আলম কাজলকে আটক করা হয়।

উলিপুর শাখার ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রুবেল বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। চুরির সঙ্গে কাজলের কোনও সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

উলিপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) আনওয়ারুল ইসলাম জানান, আরিফুল আলম কাজলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।