রবিবার, ২রা আগস্ট, ২০২৬ ইং, রাত ১০:০২
শিরোনাম :
লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা! সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী

ভোলায় দূর্গা পুজা উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

কামরুজ্জামান শাহীন,ভোলা:ভোলায় আসন্ন শারদীয় দূর্গা পুজা উদযাপন উপলক্ষে ভোলা জেলা পুলিশের উদ্যোগে পূজাম-পের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

রবিবার দুপুরের দিকে ভোলা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় শারদীয় দূর্গা পুজা উদযাপন উপলক্ষে পূজামন্ডপের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মীর মোহাম্মদ শাফিন মাহমুদ।

এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার, এসএম মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মহসিন আল ফারুক, ভোলা প্রেস ক্লাবের সভাপতি এম. হাবিবুর রহমানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং ভোলা জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও পুজা উদযাপন কমিটির সভাপতি, সম্পাদক বৃন্দ ।