শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:৪৪
শিরোনাম :
পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা আনসার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেরা গোলকিপার রিয়াদ হোসেন পতিত আ.লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ

ভোলায় ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ভোলা প্রতিনিধি  ভোলার ইলিশায় ৪ কেজি গাঁজাসহ ইউনুছ (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (৩০ মে) রাত পৌনে ১ টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর ১ নং ওয়ার্ডের ফেরীঘাট এলাকার বøকের উপর থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ইউনুছ ভোলা সদর থানার ধনিয়া ইউনিয়নের নবীপুর ৯ নং ওয়ার্ডের তোফাজ্জল হোসেন ছেলে। পুলিশ জানিয়েছেন সে একজন মাদক ব্যবসায়ী।

ভোলার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার রাত পৌনে ১ দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর ১ নং ওয়ার্ডের ফেরীঘাট এলাকা থেকে ইউনুছ নামের এক ব্যক্তিকে ৪ কেজি গাঁজাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রক আইনে মামলা দায়ের করে করা হয়েছে।