শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৯:৫৫
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার

ইসলামী বিশ্ববিদ্যালয় থানা বার্ষিক পরিদর্শন করলেন এসপি খাইরুল আলম

ডেস্করিপোর্ট  ইসলামী বিশ্ববিদ্যালয় থানা বার্ষিক পরিদর্শন করলেন এসপি খাইরুল আলম।

কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোঃ খাইরুল আলম ইসলামী বিশ্ববিদ্যালয় থানা বার্ষিক পরিদর্শন কালে সংশ্লিষ্ট ইউনিয়ন ভিত্তিক বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার জন্য অধিক গুরুত্ব আরোপ করেন এবং বাংলাদেশ পুলিশের আইজিপি মহোদয়ের ৫টি নির্দেশনা দূর্নীতি মুক্ত , মাদক মুক্ত, পুলিশি হয়রানি – নির্যাতন মুক্ত সেবা, বিটপুলিশিং ও অধীনস্হ সকালের কল্যাণ নিশ্চিত করে নির্ভেজাল সেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দিয়ে পুলিশের ভাবমূর্তি বৃদ্ধির লক্ষ্যে সকল অফিসারদের আন্তরিক ভাবে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন।

বুধবার (২৫ মে) সকাল সাড়ে ১০ টায় পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম ইসলামী বিশ্ববিদ্যালয় থানা বার্ষিক পরিদর্শন করেন। পুলিশ সুপার এ সময় পরিদর্শন প্যারেড সালামী গ্রহন শেষে থানা ভবন , ফোর্সের ব্যারাক ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা সরেজমিনে পরিদর্শন করে উপস্থিত অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি সকল পুলিশ সদস্যদের কথা শুনে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। তিনি এ সময় থানায় আগত সেবা প্রত্যাশীদের কথা গভীর মনোযোগ সহকারে শ্রবণ করে কার্যকর পদক্ষেপ গ্রহন করার জন্য অফিসার ইনচার্জসহ ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অন্যান্য অফিসারদের নির্দেশনা প্রদান করেন। তিনি প্রত্যেক পুলিশ সদস্যদের উপর অর্পিত সকল ধরনের সরকারি দায়িত্ব যথাযথ ভাবে পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম পরবর্তীতে থানার গুরুত্বপূর্ন রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের দৈনিন্দন কার্যক্রম পর্যবেক্ষন, মালখানা ও হাজত খানা, সরকারী অস্ত্রগুলি সরেজমিনে পরিদর্শন করেন। সুষম দাপ্তরিক কর্মবন্টন, সেবা প্রত্যাশীদের প্রতি যথাযথ সেবা প্রদানের প্রচেষ্টা অব্যাহত, সরকারী সকল সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণ, বিভাগীয় লক্ষ্য অর্জনে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন। এছাড়া থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক পরিদর্শন, থানায় আগত সেবাপ্রার্থীদের গুনগত সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পরিদর্শনের শেষ পর্যায়ে এলার্ম প্যারেডের আয়োজন করা হয়। পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম এলার্ম প্যারেডের প্রত্যেকটি পোস্ট প্রত্যক্ষ করে উপস্থিত অফিসার ও ফোর্সের নিরাপত্তা সংক্রান্তে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল, মোহা: মোস্তাফিজুর রহমান, অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর তদন্ত, ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ৮টি বিটে নিয়োজিত বিট অফিসার ও অন্যান্য পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।