শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১০:১৫
শিরোনাম :
সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ

ডেস্করিপোর্ট  অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ।

বৃহস্পতিবার (২জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৬ জন কর্মকর্তাকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস।

উল্লেখ্য,পটুয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ এর সময়ে পটুয়াখালী জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সন্তোষজনক হওয়ায় তিনি ইতিপূর্বে একাধিক বার বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।