বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, রাত ১০:৫৭
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

আইডিআরএ’র চেয়ারম্যানের পদত্যাগ

ডেস্করিপোর্ট  ঘুষ নেওয়া ও অবৈধভাবে শেয়ার ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ নিয়ে পদত্যাগ করেছেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন।

মঙ্গলবার (১৪ জুন) অর্থমন্ত্রীর কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

ড. মোশাররফ হোসেন ২০২০ সালের সেপ্টেম্বর মাসে আইডিআরএর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। মাত্র দুই বছর পার হতে না হতেই আইডিআরএর চেয়ারম্যান হিসেবে পদত্যাগ করলেন তিনি।

একাধিক লাইফ বিমা কোম্পানিতে মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন ড. এম মোশাররফ হোসেন।

তিনি একাধিক আর্থিক প্রতিষ্ঠানের স্বাধীন পরিচালক ও বোর্ড অডিট কমিটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন এম মোশাররফ হোসেন