রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং, দুপুর ১২:০৪
শিরোনাম :
আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্ত্রীকে মারধর ও কোটি টাকা যৌতুক দাবির মামলায় টিকটকার মামুন কারাগারে ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরে ঘেরা খাল খনন শুরু করছে ইসরায়েল সাংবাদিক শফিকের মুক্তির দাবীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ফায়ার সার্ভিস,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

লক্ষ্মীপুর সদর হাসপাতালে গভীর রাতে ধর্ষণের চেষ্টা,গ্রেপ্তার ২

এইচএম রাসেল রাজ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:লক্ষ্মীপুর সদর হাসপাতালে রোগী আত্মীয়দের দেখতে এসে এক গার্মেন্টসকর্মী ধর্ষণ চেষ্টা শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করে লক্ষ্মীপুর জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হল সদর হাসপাতালের কর্মচারী আতিক চন্দ্র দাসের ছেলে রাজন চন্দ্র দাস ও ডোম (লাশ পরিবহণকারী) সাহাব উদ্দিনের ছেলে ফারুক হোসেন। সকালে ওই হাসপাতালের স্টাফ কোয়াটার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এজাহার সূত্রে জানায়, ধর্ষণ চেষ্টার শিকার ওই নারী সদর উপজেলার চররুহিতা গ্রামের মালদ্বীপ প্রবাসীর স্ত্রী। তিনি ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করেন।

ঢাকা থেকে সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে তিনি সদর হাসপাতালে দুই রোগী আত্মীয়কে দেখতে আসেন। কিন্তু হাসপাতাল থেকে বলা হয়, তাদেরকে দুইদিন আগেই ছেড়ে দেয়া হয়। রাত বেশি হয়ে যাওয়ায় তিনি আর বাড়ি যেতে পারেননি। পরে তিনি হাসপাতালে দ্বিতীয় তলায় রাত যাপনের উদ্দেশ্যে বসে ছিলেন।

রাত দুইটার দিকে আসামিরা এসে তাকে ভয়ভীতি দেখায়। একপর্যায়ে তারা কৌশলে তাকে ছাদে নিয়ে যায়। এসময় তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয়। পরে তাদেরকে ধাক্কা মেরে ওই নারী ছাদ থেকে চলে এসে স্থানীয়দের সহযোগীতায় পুলিশকে খবর দেয়।

এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন, ধর্ষণ চেষ্টার ঘটনায় গার্মেন্টসকর্মী বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনায় জড়িত দুইজনকে হাসপাতালের স্টাফ কোয়ার্টার থেকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি গুরুত্বের সহকারে পর্যবেক্ষণ করা হচ্ছে।

Attachments area