শনিবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:২৯
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

গাজীপুরে কোমরে পিস্তল নিয়ে এজলাসে আসামি

ডেস্করিপোর্ট  গাজীপুরে হাজিরা দিতে এসে কোমরে থাকা বিদেশি পিস্তল নিয়েই এজলাসে ঢুকেন বন মামলার আসামি মনসুর আহমেদ। পরে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। রোববার দুপুরে গাজীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বন আদালত-২ এ এই ঘটনা ঘটে।

জানা গেছে, একটি বন মামলার আসামি লাইসেন্স করা পিস্তল নিয়ে আদালতে হাজির হয়েছিলেন। শরীর শার্ট দিয়ে ঢাকাবস্থায় কোমরে থাকা পিস্তল নিয়ে সবার চোখ ফাঁকি দিয়ে আদালতের এজলাসে ঢুকে পড়েন মনসুর আহমেদ।

এ সময় বিচারক মনসুর আহমেদের জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিলে পিস্তলটি সবার নজরে আসে। এ নিয়ে আদালতে শুরু হয় হৈচৈ।

জানা যায়, গাজীপুরের জয়দেবপুর থানার পিরুজালি গ্রামের প্রয়াত আব্দুল করিমের ছেলে মনসুর আহমেদ একটি বন মামলার আসামি। জামিন চাওয়ার জন্য লাইসেন্স করা ইতালির তৈরি একটি পিস্তল নিয়ে আদালতের এজলাসে ঢুকে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মনসুর আহমেদ নিশ্চিত ছিলেন আদালত তার জামিন মঞ্জুর করবেন। এ কারণে পিস্তলটি হয়তো সঙ্গে নিয়ে আদালতে প্রবেশ করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার জাকির হাসান (উত্তর- অপরাধ) জাকির হোসেন বলেন, খবর পেয়ে সেখানে দ্রুত পুলিশ পাঠানো হয়। তাৎক্ষণিক পুলিশ অস্ত্রটি তার কাছ থেকে উদ্ধার করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, অস্ত্র উদ্ধারের পর অস্ত্রসহ মনসুরকে থানায় আনা হয়। পরে তাকে বনের ওই মামলায় জেল হাজতে পাঠানো হয়। আর আদালতে অস্ত্র নিয়ে প্রবেশ করার ঘটনায় তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।