শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৩:২৪
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

বরিশালের কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ডেস্করিপোর্ট  বরিশালের কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৯ জুলাই) দুপুর ১ টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে বরিশাল সদর নৌ-থানা পুলিশ।

সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন, অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা তাদের জানান। খবর পেয়ে নৌ-পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তিনি বলেন, অজ্ঞাত ওই যুবকের বয়স আনুমানিক ২৮ বছর হবে। তার পরনে কালো রঙের শার্ট ও জিন্স প্যান্ট রয়েছে। ধারণা করা হচ্ছে চার-পাঁচ দিন আগে তার মৃত্যু হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।