রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং, সকাল ১০:২৭
শিরোনাম :
আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্ত্রীকে মারধর ও কোটি টাকা যৌতুক দাবির মামলায় টিকটকার মামুন কারাগারে ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরে ঘেরা খাল খনন শুরু করছে ইসরায়েল সাংবাদিক শফিকের মুক্তির দাবীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ফায়ার সার্ভিস,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

বানারীপাড়ায় জুয়া খেলার অপরাধে ৬ জুয়াড়ি আটক

ডেক্সরিপোর্ট:বানারীপাড়ায় অভিযান চালিয়ে তাসের নামে জুয়া খেলার অপরাধে ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

বানারীপাড়া থানার উপ-পরিদর্শক জাকির হোসেনের নেতৃত্বে পুলিশ শুক্রবার দুপুরে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার বাজারের সুমন হাওলাদারের লাকড়ির দোকানে অভিযান চালিয়ে তাসের নামে জুয়া খেলার অপরাধে জুয়াড়ি আ.মান্নান হাওলাদার(৩৮),ইস্রাফিল ঘরামী(৪২), আ.রাজ্জাক হাওলাদার(৩১), ফকরুল ইসলাম হাওলাদার(৪০), খলিলুর রহমান বেপারী(৩৪), শাহাদাৎ হোসেন(৩৪) কে আটক করে এসময় ৭ হাজার ৮শত টাকা ও দুই জোড়া তাস উদ্ধার করা হয়।

এ ব্যপারে শুক্রবার রাতে থানার উপ-পরিদর্শক জাকির হোসেন বাদী হয়ে ১৮৬৭ সালের জুয়া আইনের ৩ ও ৪ ধারায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. খলিলুর রহমান সন্ত্রাস,মাদক ও জুয়ার বিরুদ্ধে অবস্থান জিরো টলারেন্সে জানিয়ে বলেন এ সংক্রান্ত অভিযান অব্যাহত থাকবে। শনিবার তাদের বরিশালে জেলহাজতে পাঠানো হবে বলেও জানান ওসি।