মঙ্গলবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ২:৩৩
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

পটুয়াখালীতে ট্রলির ধাক্কায় কলেজছাত্র নিহত

ডেক্স রিপোর্ট: পটুয়াখালীর বাউফলে সড়ক দূর্ঘটনায় জাহিদুল (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।সে কাছিপাড়া ইউপির ৩ নম্বর ওয়ার্ডে ছালাম মৃধার ছেলে ।শনিবার কাছিপাড়া-বাহেরচর সড়কে বলাই-কানাই দিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।জাহিদুল কাছিপাড়া আবদুর রশিদ ডিগ্রি কলেজের ছাত্র। এপ্রিল মাসে তার এইচ এস সি পরীক্ষা দেওয়ার কথা ছিল। পড়াশুনার পাশাপাশি ভাড়ায় মোটর সাইকেল চালাতেন এই শিক্ষার্থী।

শনিবার কাছিপাড়া বাজারের উত্তর দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রলি জাহিদুলের মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হন তার সঙ্গে থাকা আল আমিন (১৬)। তাকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে দুর্ঘটনায় জড়িত ট্রলি চালকের শাস্তির দাবিতে শনিবার সকাল সোয়া ১০টা থেকে প্রায় দেড় ঘণ্টা কলেজ শিক্ষার্থীরা সড়কে অবরোধ করে রাখেন।বাউফল থানার ওসি (তদন্ত) মাকসুদ মুরাদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘাতক ট্রলির চালককে আটকের চেষ্টা চলছে।