মঙ্গলবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, রাত ১২:৩৮
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

নাটোরে শিক্ষককে পিটিয়ে আটকে রাখায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ডেস্করিপোর্ট  নাটোরে সভাপতি পরিবর্তন নিয়ে দ্বন্দ্বে এক বয়স্ক শিক্ষককে পেটানোর ঘটনায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নুরুজ্জামান কালুকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার মধ্যরাতেই প্রধান অভিযুক্ত সদরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা নুরুজ্জামান কালুকে গ্রেফতার করা হয়।

এর আগে বুধবার বিকালে চেয়ারম্যান নুরুজ্জামান কালু ও তার ছেলে জয়সহ সাতজনের নাম উল্লেখ করে নাটোর থানায় মামলা করেছেন আহত শিক্ষক জাফর বরকত।

পুলিশ জানায়, হয়বতপুর গোলাম ইয়াছিনিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দুজন গণমাধ্যমকর্মীসহ মাদ্রাসায় যান স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান কালুর ছেলে জয়সহ তার ১২-১৫ জন অনুসারী। মাদ্রাসায় গিয়ে তারা অধ্যক্ষকে খুঁজতে থাকেন এবং বিভিন্ন ক্লাস রুমে ঢুকে ছাত্রছাত্রী শিক্ষকসহ নানারকম ভিডিও করতে থাকেন।

এ সময় মাদ্রাসার ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক জাফর বরকত আগতদের সঙ্গে অধ্যক্ষের অবর্তমানে তর্কবির্তকে লিপ্ত হলে মাদ্রাসা মাঠেই তাকে প্রকাশ্যে মারপিট শুরু করেন চেয়ারম্যানের অনুসারীরা। একপর্যায়ে তাদের হাত থেকে বাঁচাতে শিক্ষকরা জাফর বরকতকে একটি শ্রেণিকক্ষে আটকে রাখেন। হামলাকারীরা এ সময় চলে গেলেও একটু পরে আবার এসে তাকে ছাড়িয়ে নিয়ে দ্বিতীয় দফায় মারতে মারতে স্থানীয় লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে তাকে আটকে বেধড়ক মারপিট করা হয়।

আহত জাফর বরকত অভিযোগ করে বলেন, এ সময় চেয়ারম্যান নিজেই চৌকিদারের লাঠি নিয়ে তাকে বেধড়ক মারপিট করেন। মাদ্রাসার অন্য শিক্ষক ও ছাত্ররা ইউনিয়ন পরিষদে তাকে ছাড়িয়ে আনতে গেলে তাদের ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয়। পরে ৯৯৯ জরুরি হটলাইনে খবর দিলে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা নিজে পুলিশসহ গিয়ে ইউনিয়ন পরিষদ থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।

এদিকে শিক্ষককে প্রকাশ্যে মারপিটের অভিযোগে অভিযুক্ত সবাইকে আইনের আওতায় এনে বিচারের দাবিতে বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় হয়বতপুর গোলাম ইয়াছিনিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার শিক্ষার্থীরা মানববন্ধন শুরু করলেও পুলিশের বাধায় মানববন্ধন করতে পারেনি।

গ্রেফতার হওয়া চেয়ারম্যান নুরুজ্জামান কালু নাটোর থানা হেফাজতে রয়েছেন বলে নিশ্চিত করেছেন নাটোর থানার ওসি মো. নাছিম আহমেদ।