রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং, রাত ১১:১৮
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

কক্সবাজারে হোটেলে ‘টর্চার সেল’, ৪ পর্যটক উদ্ধার

ডেস্করিপোর্ট  পর্যটন নগরী কক্সবাজারের হোটেল-মোটেল জোনে ‘টর্চার সেলের’ সন্ধান পাওয়া গেছে। হোটেলের ভেতরে টর্চার সেলে অভিযান চালিয়ে চার পর্যটককে জিম্মিদশা থেকে উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ।

রোববার রাত ১১টা থেকে সোমবার ভোর ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। অভিযানে সংঘবদ্ধ চক্রের সদস্য হিসেবে ১১ জনকে আটক করা হয়েছে।

ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, কলাতলীর কটেজ জোন এলাকায় অভিযান চালানো হয়। সাইনবোর্ড ছাড়া শিউলি কটেজ হিসেবে পরিচিত একটি প্রতিষ্ঠানে গেলে সেটি তালাবদ্ধ পাওয়া যায়। তালা খুলতে বলার পরও না খোলায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। ভেতরে প্রবেশ করে দেখা যায়, সংঘবদ্ধ অপরাধীরা বিকল্প একটি পথে পালিয়ে গেছে। এ সময় একটি কক্ষে জিম্মি করে রাখা চার পর্যটককে উদ্ধার করা হয়। একই সঙ্গে ওই কক্ষ থেকে নির্যাতনের নানা উপকরণও জব্দ করা হয়।

ভুক্তভোগীদের দেওয়া তথ্যমতে, সেখানে ৫-৬ জন ছেলে ও তিনজন নারী ছিল। দালালের মাধ্যমে প্রলোভন দেখিয়ে পৃথকভাবে তাদের ওই কটেজে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রবেশ করার পর নারীদের সঙ্গে আপত্তিকর ছবি তুলে মোটা অংকের টাকা দাবি করা হয়। হাতিয়ে নেওয়া হয় সব টাকা-পয়সা। আরও টাকার জন্য পরিবারকে জানাতে তাদের ওপর নির্যাতন চালানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, এ রকম আরও কয়েকটি কটেজে পর্যটকদের জিম্মি করে নির্যাতনের তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত চলছে। অভিযান চালিয়ে সংঘবদ্ধ চক্রের ১১ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।