রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৮:০৯
শিরোনাম :
আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড

শ্রীলংকায় ১ কোটির বেশি রুপি দান করলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা

অনলাইন ডেস্ক  শ্রীলংকার চরম অর্থনৈতিক সংকট ও দেশটির সাধারণ মানুষের বিক্ষোভ কাছ থেকে দেখেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

কারণ দেশটির বিক্ষুব্ধ জনতার আন্দোলনের মুখে যখন রাজপ্রাসাদ ছেড়ে পালিয়ে যান গোতাবায় রাজাপাকসে, তখন গল স্টেডিয়ামে শ্রীলংকা দলের বিপক্ষে খেলছিল অস্ট্রেলিয়া।

দেশে ফিরেও শ্রীলংকার সাধারণ মানুষের দুর্দশার কথা ভোলেননি অসিরা। তাই অর্থনৈতিকভাবে ভেঙে পড়া শ্রীলংকার পাশে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।

শ্রীলংকা সিরিজ থেকে পাওয়া পুরস্কারের অর্থ দেশটির শিশুদের দান করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

বৃহস্পতিবার এক টুইটে এ খবর নিশ্চিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, গত দশকের মধ্যে শ্রীলংকার সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকট চলছে। এতে ভুক্তভোগী শিশু এবং তাদের পরিবারগুলোর পাশে দাঁড়াতে সহযোগিতা করছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

সে হিসাবে ৪৫ হাজার অস্ট্রেলিয়ান ডলার দান করেছেন অসিরা। শ্রীলংকার মুদ্রায় যা এক কোটি ১৬ লাখ ৫৬ হাজার রুপি।

ডেইলি মিররকে এ বিষয়ে অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্স বলেন, ‘শ্রীলংকার জনগণ প্রতিদিন কত সমস্যার সম্মুখীন হচ্ছে, তা নিজের চোখে দেখে এসেছি। চোখের সামনে সে দেশের বাসিন্দাদের কষ্ট পেতে দেখেছি। ইউনিসেফ ৫০ বছরেরও বেশি সময় ধরে শ্রীলংকায় মানবিক কর্মকাণ্ড করে আসছে। আমরা ইউনিসেফের মধ্যে সেখানকার মানুষ ও শিশুদের সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের জন্য এটি সঠিক সিদ্ধান্ত।’

এ বিষয়ে ইউনিসেফের অস্ট্রেলিয়ার সিইও টনি স্টুয়ার্ট বলেছেন, ‘গত বছরও ভারতে কোভিড সংক্রমণের ঊর্ধ্বমুখীর সময় মানুষকে সাহায্য করেছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। এবার শ্রীলংকানদের জন্য তারা এগিয়ে এসেছেন এবং এই পদক্ষেপ নিয়েছেন।’