রবিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, রাত ১:৫৯
শিরোনাম :
আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড

‘টিকটক ভিডিও করতে’ সেতু থেকে লাফিয়ে বরিশালের রাসেল নিখোঁজ

অনলাইন ডেস্ক  মুন্সীগঞ্জ সদরে টিকটক ভিডিও তৈরির জন্য মুক্তারপুর সেতু থেকে ধলেশ্বরী নদীতে ঝাঁপ দিয়ে মোঃ রাসেল (১৮) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন।

শনিবার দুপুর ৩টার দিকে সেতুর ওপর থেকে ঝাঁপ দিলে এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবরিদল নদীতে অভিযান চালিয়ে তাকে খুঁজে পায়নি।

রাসেল বরিশাল হিজলা উপজেলার হেলাল বেপারীর ছেলে। পরিবারসহ তিনি সদর উপজেলার দশকানি এলাকায় ভাড়াবাসায় বাস করে আসছিলেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুরে অপর তিন বন্ধু সোহাগ, নাইম, হামিমের সাথে ধলেশ্বরী নদীতে গোসল করতে আসেন রাসেল। মুক্তারপুর সেতুতে পৌঁছে টিকটক ভিডিও তৈরির জন্য রাসেল ও হামিম সেতুর ওপর থেকে নদীতে ঝাঁপ দেয়। এ সময় হামিম সাঁতরে তীরে উঠতে পারলেও ডবে যায় রাসেল। এ ঘটনায় ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার অভিযানে নামে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও ডুবরিদল।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হাকিম জানান, নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজের ঘটনায় উদ্ধার অভিযান চালানো হয়। টিকটক ভিডিও তৈরিকে কেন্দ্র করে তারা লাফি দিয়েছে বলে স্থানীয়রা বলছে। সন্ধ্যা পর্যন্ত অভিযানে নিখোঁজের সন্ধান পাওয়া যায়নি। সন্ধ্যা হওয়ায় অভিযান বন্ধ ঘোষনা করা হয়েছে। যদি নিখোঁজকে না পাওয়া যায় অথবা মরদেহ ভেসে না ওঠে তবে আগামীকাল সকালে আবারো উদ্ধার অভিযান চলবে।