মঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১২:১১
শিরোনাম :
নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে গুরুতর সংকট মোকাবিলা করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী

মেঘনায় ৩২০ টন পাথরবোঝাই বাল্কহেড ডুবি,৪ ক্রু জীবিত উদ্ধার

ডেস্করিপোর্ট  বরিশালের মেহেন্দিগঞ্জের মেঘনায় ৩২০ টন পাথরবোঝাই বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। আর এ সময় বাল্কহেডটিতে ৪ জন আরোহী (ক্রু) ছিলো, যাদের জীবিত উদ্ধার করেছে কোষ্টগার্ড।

এরআগে রোববার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১২ টার দিকে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলাধীন মেঘনা নদীর উলানিয়া লঞ্চঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাংলাদেশ কোষ্টগার্ড দক্ষিন জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল বিষয়টি নিশ্চিত করেছেন।

কোস্টাগার্ড সূত্রে জানা গেছে, ৩২০ টন পাথর নিয়ে সুনামগঞ্জ থেকে ভোলার উদ্দেশ্যে এমবি রায়হান-১১ নামক বাল্কহেডটি যাচ্ছিলো। পথিমধ্যে বৈরী আবহাওয়ার কারনে উলানিয়া লঞ্চঘাট সংলগ্ন এলাকায় ৪ জন ক্রুসহ বাল্কহেডটি ডুবে যায়।

খবর পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধিনস্থ বিসিজি স্টেশান কালীঞ্জের একটি বিশেষ উদ্ধারকারী দল দ্রæততার সহিত ঘটনাস্থলে যায়। উদ্ধার অভিযান চলাকালীন ঘটনাস্থল হতে ডুবে যাওয়া বাল্কহেডের ০৪ জন ক্রুকে জীবিত উদ্ধার করে। যারমধ্যে ১ জন ক্রু শারিরীক আঘাত প্রাপ্ত হওয়ায় উদ্ধারকারী দল কর্তৃক তাকে প্রার্থমিক চিকিৎসা প্রদান করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুননবী জানান, বৈরী আবহাওয়ার কারনে মেঘনা উত্তাল রয়েছে। বাল্কহেডটি উত্তাল মেঘনায় কাত হয়ে ডুবে যায়। যদিও বর্তমানে বাল্কহেডটির নীচের অংশ পানির ওপর থেকে দেখা যাচ্ছে। বাল্কহেডটির ক্রু-দের কোষ্টগার্ড উদ্ধার করেছে, কেউ নিঁখোজ নেই। আর উল্টোভাবে থাকা বাল্কহেডটি সনাক্ত করা সম্ভব হলেও উদ্ধার কাজে সময় লাগবে।