বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:৫৪
শিরোনাম :
বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর

যুক্তরাষ্ট্র থেকে আরও ১ কোটি ফাইজার টিকা পেল বাংলাদেশ

ডেস্করিপোর্ট  যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আরও এক কোটি ডোজ ফাইজারের করোনা টিকা অনুদান দিয়েছে।

মঙ্গলবার ঢাকায় মার্কিন দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে— যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ফাইজারের তৈরি কোভিড-১৯ টিকার আরও এক কোটি ডোজ অনুদান দিয়েছে, যাতে বাংলাদেশ কিশোর ও প্রাপ্তবয়স্ক নাগরিকদের টিকাদান কার্যক্রম অব্যাহতভাবে চালিয়ে যেতে পারে।

এতে আরও বলা হয়, নতুন এই এক কোটি টিকাসহ বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের সাড়ে ৮ কোটি ডোজেরও বেশি করোনা টিকা অনুদান দিয়েছে। এ ছাড়া ৫১ হাজারেরও বেশি স্বাস্থ্যসেবাদানকারী ও অন্যান্য কর্মীর প্রশিক্ষণ, ১৮টি ফ্রিজার ভ্যান, ৭৫০টি ফ্রিজার ইউনিট ও ৮ হাজার টিকা বহন বাক্স অনুদান এবং প্রত্যন্ত অঞ্চলে ৫ কোটি ৭০ লাখ ডোজ টিকা পরিবহণে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র।