বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, বিকাল ৪:৫২
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

উজিরপুরে গলায় ফাঁস দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

ডেস্করিপোর্ট  বরিশাল জেলার উজিরপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের এইচ.এস.সি প্রথম বর্ষের ছাত্রী টুম্পা আক্তার (১৭) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সূত্রে জানা যায়- উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাজির পাড় গ্রামের আবুল হাসানাত পৌরসভার গার্লস স্কুলের সামনে তামিম খানের বাড়িতে ভাড়ায় থাকেন। তার কন্যা টুম্পা উজিরপুর বিএন খান কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী টুম্পা ২৮ আগস্ট রবিবার দুপুরের ভাত খেয়ে তার রুমে গিয়ে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এরপর পরিবারের লোকজন টের পেয়ে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার রাকিব তার মৃত নিশ্চিত করেন।

এ ব্যাপারে পরিবারের লোকজনের কাছে বিষয়টি জানতে চাইলে তারা কিছুই জানেননা বলেছেন।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কামরুল হাসানের সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন সংবাদ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্ৰহন করা হবে।