শনিবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৩০
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

পিরোজপুরে মাদক মামলায় মা-বাবা-ছেলের কারাদণ্ড

পিরোজপুর প্রতিনিধি  পিরোজপুরের ভান্ডারিয়ায় মাদক মামলায় মা-বাবা-ছেলের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৯ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. মোতালেব মাতুব্বর (৫৯), তার স্ত্রী মোসা. খাদিজা বেগম (৫৩) ও মো. আমিনুল মাতুব্বর (২৯)। রায়ে মো. মোতালেব মাতুব্বরকে তিন বছর, খাদিজা বেগম ও আমিনুল মাতুব্বরকে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) জহুরুল ইসলাম জানান, ২০১৮ সালের ৯ আগস্ট মাদক বিক্রির সময় মোসা. খাদিজা বেগম ও মো. আমিনুল মাতুব্বরকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাদের তল্লাশি করে মোসা. খাদিজা বেগমের কাছ থেকে ৫৩ পিস ও মো. আমিনুল মাতুব্বরের কাছ থেকে ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওইদিন পুলিশের গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসাইন জসিম বাদী হয়ে মামলা করেন। এ ঘটনায় একই বছরের ৩০ সেপ্টেম্বর ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো. জলিল হাওলাদার আদালতে অভিযোগপত্র জমা দেন।

তিনি আরও জানান, আদালতে ৮ সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে দুজন আসামিকে পাঁচ বছর করে ও একজনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া প্রত্যেককে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন।