বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:১৩
শিরোনাম :
বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব

ঠাকুরগাঁও সীমান্তে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে মো: শাহিন (৩০) নামের এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনি বিএসএফ।
শনিবার ভোরে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তে এ ঘটনা ঘটে।
শাহিন বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের কাশিবাড়ি গ্রামের রফিকুলের ছেলে বলে তথ্য পাওয়া গেছে।
স্থানীয় সুত্রে জানাযায়, শনিবার ভোররাতে বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে শাহিন। এসময় রত্নাই সীমান্তের ৩৭৮/৪ এ পিলার এলাকা থেকে তাকে আটক করে ভারতের সোনামতি ক্যাম্পের বিএসএফ জওয়ানরা। পরে তাকে ভারতীয় পুলিশের হাতে শোপর্দ করা হয় ।
ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসাব্বেরুল হক বিএসএফএর হাতে শাহিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটেলিয়ান অধিনায়ক লে. কর্নেল এসএম সাফিউন নবি জানান, আমরা এ বিষয়ে নিশ্চিত নই। তবে বিএসএফ এর সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে।