বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১২:৩৯
শিরোনাম :
অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন!

পটুয়াখালীতে ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবাসহ যুবক আটক

ডেস্করিপোর্ট  পটুয়াখালীর পায়রা সেতুর টোলপ্লাজায় নিয়মিত টহল ও চেকপোস্টে তল্লাশির সময় তিন হাজার ৭৫৫ পিস ইয়াবা বড়িসহ রুবেল সরদার (২৮) নামে এক যুবককে আটক করেছে দুমকি থানা পুলিশ।

শুক্রবার (২ সেপ্টেম্বর) রাতে পায়রা সেতুর টোলপ্লাজা থেকে তাকে আটক করা হয়। আটক রুবেল বাউফল সদর মুসলিম পাড়া ৪ নম্বর ওয়ার্ডের রশিদ সরদারের ছেলে।

জানা গেছে, দুমকি থানার উপ-পরিদর্শক (এসআই) সাকায়েত, এসআই রাজিব, ইব্রাহীম ও অন্যান্য সংগীয় ফোর্সসহ লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজায় নিয়মিত অভিযান পরিচালনা করছিলেন।

তল্লাশি চালিয়ে রুবেলের কাছে ইয়াবা পেলে তাকে আটক করা হয়। এসময় রুবেলের কাছ থেকে তিন হাজার ৭৫৫ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক রুবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।