রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং, বিকাল ৪:৩০
শিরোনাম :
আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্ত্রীকে মারধর ও কোটি টাকা যৌতুক দাবির মামলায় টিকটকার মামুন কারাগারে ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরে ঘেরা খাল খনন শুরু করছে ইসরায়েল সাংবাদিক শফিকের মুক্তির দাবীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ফায়ার সার্ভিস,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

গলাচিপায় দুই ক্লিনিক ও সারের দোকান মালিককে জরিমানা

ডেস্করিপোর্ট  পটুয়াখালীর গলাচিপায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহার ও প্রতিশ্রুত সেবা যথাযথভাবে না দেয়ার অপরাধে দুটি ক্লিনিক ও একটি সারের দোকান মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদের মধ্যে নিউ মোহনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার, নিউ গলাচিপা ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার ও মেসার্স মেগা ফিড নামে সারের দোকানের সত্ত্বাধিকারী শ্যামল নাগকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

রবিবার দুপুর আড়াইটার দিকে পৌর শহরে অভিযান চালিয়ে ওই তিন ব্যবসা প্রতিষ্ঠানকে এ অর্থদণ্ড দেন অভিযান পরিচালনাকারী পটুয়াখালী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিম মাহমুদ।

অভিযান পরিচালনাকারী সেলিম মাহমুদ বলেন, ওই প্রতিষ্ঠানগুলো মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহার ও প্রতিশ্রুত সেবা না দিয়ে রোগী ও সাধারণ মানুষের সাথে প্রতারণা করায় তাদেরকে এ অর্থদণ্ড দেওয়া হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।