সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৩৪
শিরোনাম :
সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী

বাস-পিকআপ সংঘর্ষে আহত ২৫

ডেস্করিপোর্ট  সাতক্ষীরার কলারোয়ায় যাত্রীবাহী বাস ও মাছবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কলারোয়া আলিয়া মাদ্রাসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের কলারোয়াব স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, সাতক্ষীরা থেকে একটি যাত্রীবাহী বাস যশোরের উদ্দেশে যাচ্ছিল। এ সময় যশোর থেকে মাছ নিয়ে একটি পিকআপ যাচ্ছিল সাতক্ষীরায়। তারা মাদ্রাসা মোড়ে এলে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। এর ভেতরে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

কলারোয়া থানার ওসি নাসিরউদ্দীন মৃধা বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় আহত হলেও কারও নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।